1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসপাতালগুলোর মধ্যে সমন্বিত তথ্য নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান ডা. তাসনিম জারার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হাসপাতালগুলোর মধ্যে সমন্বিত তথ্য নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান ডা. তাসনিম জারার

প্রতিনিধি

দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত তথ্য নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডা. তাসনিম জারা

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মিল্টন হলে আয়োজিত ‘হামের পুনঃআবির্ভাব: প্রতিরোধ ও ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিদিনের রোগ পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। ফলে রোগের বিস্তার দ্রুত বোঝা এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি মনে করেন, হাসপাতালগুলোর মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান চালু হলে প্রাদুর্ভাব মোকাবিলা অনেক বেশি কার্যকর হবে।

তিনি আরও বলেন, সন্দেহভাজন ও নিশ্চিত রোগী, জটিলতা এবং মৃত্যুর তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা গেলে স্বাস্থ্যঝুঁকি দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। এতে রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

 স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেসব পদক্ষেপের কথা বলেন তিনি

  • হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে দৈনিক তথ্য শেয়ারিং
  • উপজেলা পর্যায়ের চিকিৎসকদের অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ
  • প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তের সক্ষমতা বৃদ্ধি
  • রোগী কখন বাসায় চিকিৎসা পাবে, কখন আইসোলেশন বা রেফার দরকার—এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত
  • জনসচেতনতা বৃদ্ধি ও ভুল তথ্য প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক বার্তা প্রচার

তিনি বলেন, একটি কার্যকর জনস্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারলে টিকাদান, রোগ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা আরও দ্রুত ও সফল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!