1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসনাতের আলটিমেটামের ৭ দিন পরও ফুটপাত ছাড়েননি ব্যবসায়ীরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাসনাতের আলটিমেটামের ৭ দিন পরও ফুটপাত ছাড়েননি ব্যবসায়ীরা

প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের ফুটপাত দখলমুক্ত করতে হকারদের সরে যেতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে আলটিমেটামের সময় পার হয়েছে ১ সপ্তাহ হলো, এখনো ফুটপাত ছাড়েননি ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত আগের মতোই ফুটপাতের ওপর বেচাকেনা করতে দেখা গেছে তাদের।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি এসব ব্যবসায়ীদের ফুটপাত ছাড়তে ৩ দিনের আলটিমেটাম দেন হাসনাত আবদুল্লাহ। এসময় এসব ব্যবসায়ীদের জন্য দেবিদ্বার পুরান বাজারে পৌরসভার কিচেন মার্কেটে ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসয়াীদের ব্যবসা করার আশ্বাস দেওয়া হয়। অপরদিকে জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডেও স্থান নির্ধারণ করে দেওয়া হয়। দুইটি স্থানের একটিতেও যাননি ক্ষুদ্র এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ী। যদিও হাসনাতের পক্ষ থেকে বলা হয়েছিল আলটিমেটামের নির্দিষ্ট সময়ে ফুটপাত ত্যাগ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। তবে দৃশ্যমান সেসব কিছুই দেখা যায়নি।

ফুটপাত দখল করা ক্ষুদ্র এসব ব্যবসায়ীরা জানান, নির্ধারিত স্থান দুটোতে কাস্টমার ভিড়বে না। যদি কাঁচা বাজারসহ মাছ-মাংসের বাজারও সেদিকে স্থানান্তর করা যায় তাহলে তারাও ফুটপাত ত্যাগ করবেন। তাহলে ক্রেতাদেরও আগ্রহ বাড়বে সেদিকে।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলের ফলে ফুটপাতে পথচারীদের ভোগান্তি এবং যানজট সৃষ্টি হয়। তাই ব্যবসায়ীদের ফুটপাত থেকে সরে যেতে বলেছিলেন মাননীয় সংসদ সদস্য। ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!