1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হারুনুর রশীদের বাৎসরিক আয় ১৭ লাখ, রয়েছে কোটি টাকার ঋণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হারুনুর রশীদের বাৎসরিক আয় ১৭ লাখ, রয়েছে কোটি টাকার ঋণ

প্রতিনিধি

হারুনুর রশীদের বাৎসরিক আয় ১৭ লাখ, রয়েছে কোটি টাকার ঋণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ তার হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য দিয়েছেন। এছাড়া হলফনামায় প্রায় এক কোটি ২১ লক্ষাধিক টাকার বিশাল ঋণের তথ্য উঠে এসেছে। এর আগে ৫ বার নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয় লাভ করে ৪ বার সংসদে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মো. হারুনুর রশিদ নিজের পেশা হিসেবে ‘ব্যবসা ও কৃষি’ উল্লেখ করেছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত তিনি মোট আয় দেখিয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৯২২ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ৭ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা, বাড়ি ভাড়া থেকে ৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা, কৃষি থেকে ২ লাখ ৭২ হাজার ১২২ টাকা এবং অন্যান্য থেকে ৩ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, হারুনুর রশিদের নগদ অর্থ রয়েছে ৯১ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা। ব্যাংকে আছে ৪ লাখ ৫ হাজার ১৭০ টাকা। এছাড়া একটি জিপ গাড়ি আছে যার মূল্য ৯৭ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা, দুই লাখ টাকার স্বর্ণ, দেড় লাখ টাকার ইলেট্রিক পন্য, এক লাখ টাকার আসবাবপত্র এবং আগ্নেয়াস্ত্র আছে ২ লাখ ৬০ হাজার টাকার।

এছাড়া হারুনুর রশিদের ১৪ লাখ ৫৭ হাজার ২০০ টাকা মূল্যের ১৫ দশমিক ৯১ একর কৃষি জমি, ১ কোটি ৮২ লাখ ৪০ হাজার মূল্যের তিনটি বাড়ি আছে। তার সম্পদের মোট অর্জনকারী মূল্য ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ২০০ টাকা। যা বর্তমান মূল্য ২০ কোটি টাকা দেখানো হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই প্রার্থীর হলফনামায় ১ কোটি ২১ লাখ ১৪ হাজার ৯৩২ টাকার বিশাল অংকের সি.সি লোন, পারসোনাল ওভার ড্রাফট ও ওভার ড্রাফট এগ্রি ঋণের তথ্য উঠে এসেছে। এই ঋণগুলো তিনি বিভন্নি সময়ে ইউসিবিএল, আইএফআইসি ও মার্কেন্টাইল ব্যাংক থেকে ঋণ হিসেবে গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

অপরদিকে হারুনুর রশিদ তার স্ত্রীকে আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৮ লাখ ৯৮ হাজার ৪৯৯ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৭৮ হাজার, বাড়ি ভাড়া ৩ লাখ ৭০ হাজার ৪৯৯ টাকা এবং আইনজীবী হিসেবে তার আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। তার কাছে নগদ এক কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ১৮৪ টাকা, ব্যাংকে ১৩ লাখ ৮৬ হাজার ৮৪০ টাকা, স্বর্ণ ৭৫ হাজার, সাড়ে তিন লাখ টাকার ইলেট্রিক পন্য ও ৪ লাখ টাকার আসবাবপত্র আছে। এছাড়া তার ৬ লাখ ১৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৪ দশমিক ৭১ একর কৃষি জমি, ২০ লাখ ৫৩ হাজার ২০৫ টাকা মূল্যের সাড়ে ৭ কাঠা অকৃষি জমি আছে এবং ৯০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২টি ফ্ল্যাট আছে। এছাড়া তার সম্পদের মোট অর্জনকারী মূল্য ১ কোটি ১৭ লাখ, ৩০ হাজার ১০৫ টাকা। যার বর্তমান মূল্য ৯ কোটি টাকা দেখানো হয়েছে।

তাছাড়া হারুনুর রশিদের নামে বিভিন্ন সময়ে দায়ের করা ৫টি রাজনৈতিক মামলার তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুইটি মামলায় অব্যহতি, ‍দুইটি মামলা বিচারাধীন এবং একটি মামলা শুনানির অপেক্ষায় আছে।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে হারুনুর রশিদ ১৭ লাখ ৩৭ হাজার ৯২২ টাকা আয় এবং ৩ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ৪৩১ টাকার সম্পদ দেখিয়েছেন। চলতি অর্থবছরে তিনি ৩ লাখ টাকা আয়কর জমা দিয়েছেন। অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে ৮ লাখ ৯৮ হাজার ৪৯৯ টাকা আয় ও ২ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ১২৯ টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি আয়কর জমা দিয়েছেন ৪৪ হাজার ১৫০ টাকা।

হলফনামা অনুযায়ী, বিএসসি (সম্মান) ডিগ্রিধারী মো. হারুনুর রশিদের স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর হাট এলাকার চক আলমপুর গ্রামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!