1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হামে শিশুমৃত্যু: স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হামে শিশুমৃত্যু: স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রতিনিধি

দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট আবেদন করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে আদালতের কাছে হামে শিশু মৃত্যুর ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের বিস্তার, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিত তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণে একটি স্বাধীন, সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে না পারা, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি পদক্ষেপে বিলম্ব—এসবই সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন।

একই সঙ্গে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু করা, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, সংক্রমণ চলমান থাকা সত্ত্বেও স্কুলগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!