1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হামজাকে নিয়ে বাংলাদেশের ব্যাপক সাড়া - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

হামজাকে নিয়ে বাংলাদেশের ব্যাপক সাড়া

আন্তর্জাতিক ডেস্ক :

আগের দিন মাঠে থেকেছেন পুরোটা সময়। শেফিল্ড ডার্বিতে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। এরপর ম্যানচেস্টার থেকে বিমান ধরে বাংলাদেশের সিলেটে। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা বনে যাওয়া হামজা চৌধুরীর জন্য অপেক্ষা ছিল সবার। প্রথমবার তিনি নিজের শিকড়ে ফিরেছেন বাংলাদেশের ফুটবলার পরিচয়ে। সাধারণ মানুষ থেকে গণমাধ্যমকর্মী, প্রত্যেকের আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশের এই তারকা।

আর হামজাকে নিয়ে বাংলাদেশের এমন উন্মাদনা চোখে পড়েছে বাকি ফুটবল বিশ্বের কাছেও। স্পেন, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড থেকে সামাজিক মাধ্যম এক্সে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। একজন ফুটবলারের জন্য পুরো দেশের এমন উন্মাদনা অনেকের কাছেই নতুন। অনেকেরই প্রশ্ন, হামজা বাংলাদেশের ফুটবল ঠিক কোন মাত্রা যুক্ত করেছেন?

লেস্টারভিত্তিক গণমাধ্যম লেস্টার মার্কারির ফুটবল প্রতিবেদক জশ হল্যান্ডের টুইটেও ছিল হামজা। নিজ দেশে লেস্টার সিটির এই মিডফিল্ডারের এই উন্মাদনার খবর নিজের এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন এই সাংবাদিক। লেস্টার থেকে বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। সেই ক্লাবের অফিসিয়াল ফ্যান অ্যাকাউন্ট থেকেও আলাপ চলেছে হামজার নামে।

বাংলাদেশের হয়ে হামজার অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে হবে সেই ম্যাচ। ভারতেরও তাই নজর ছিল বাংলাদেশি এই খেলোয়াড়ের দিকে। ইএসপিএন ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জায়গা করে নিয়েছেন হামজা। ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেভস্পোর্টজেও আছে হামজার খবর। ভারতের ফুটবল বিশ্লেষকরাও ব্যস্ত ছিলেন হামজাকে নিয়ে।
ইন্দোনেশিয়া, ইংল্যান্ড এবং স্পেন থেকেও আছে হামজা সংক্রান্ত টুইট। এমনকি আর্জেন্টিনার সাংবাদিকের টুইট অ্যাকাউন্টেও আছে হামজা চৌধুরী নিয়ে বাংলাদেশি ভক্তদের উন্মাদনার খবর। ভারতের ফুটবল ভক্তরাও হামজা চৌধুরীকে নিয়ে আছেন বিশ্লেষণের মেজাজে।

ভক্তদের এত প্রত্যাশা অনেক সময় ক্রীড়াবিদদের চাপ হিসেবে কাজ করে। তবে হামজা এতে মোটেও চাপ অনুভব করছেন না,‌ ‘মোটেও চাপ লাগছে না। জনগণ আসছে ভালোবাসা প্রদর্শন করছে। এটা চাপ নয় ভালো খেলার অনুপ্রেরণা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!