1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

প্রতিনিধি

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারী, তারা শিক্ষার্থীরূপে কলেজে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে থাকে।

তিনি আরও জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীনই হামলার ঘটনা ঘটে।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ কর্মসূচিতেও হামলার অভিযোগ ওঠে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার ওপর ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি অপর একটি ভিডিওতে নোংরা পানি ছোড়ার দৃশ্যও দেখা যায়।

এদিকে, হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ কার্যালয়টি ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!