1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘হাদি ভাই, আমাদের রেখে একা কোথায় চলে যাচ্ছো..!’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘হাদি ভাই, আমাদের রেখে একা কোথায় চলে যাচ্ছো..!’

প্রতিনিধি
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 241.49655;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

‘হাদি ভাই, আমাদের রেখে তুমি একা কোথায় চলে যাচ্ছো, আমাদেরও নিয়ে যাও, একা তো চলে যাওয়ার কথা না…. ও হাদি ভাই…!’ ওসমান হাদির মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় এভাবেই আহাজারি করছিলেন তার রাজনৈতিক কয়েকজন সহকর্মী।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে এসে পৌঁছায়।

তবে নিরাপত্তাজনিত কারণে শবযাত্রায় অংশ নেওয়া কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এদিকে হাদির লাশ কবরস্থানে ঢুকার মুহূর্তে ওসমান হাদির অসংখ্য সহকর্মীদেরও চোখে অশ্রু ঝরতে দেখা যায়। হাবিবুর রহমান নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, হাদি ভাইয়ের সঙ্গে অসংখ্য দিন নির্বাচনী কাজ করা হয়েছে। হাদি ভাইয়ের স্মৃতিগুলো কোনোভাবেই ভুলা যাচ্ছে না। এইরকম হাদি আর কখনও ফিরে আসবে বলে মনে হয় না।

এদিকে হাদির লাশবাহী গাড়ি কবরস্থান এলাকায় ঢুকার সময়ে অ্যাম্বুলেন্সের ছাদে করে আসতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরকে। তারা মাইকের মাধ্যমে জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং মরদেহ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করার অনুরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, অসংখ্য মানুষ গাড়ির সঙ্গে হেঁটে যেতে শুরু করলে একাধিকবার যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সক্রিয় ভূমিকা নেন। তবুও মানুষের ঢল থামেনি। ‘হাদি হাদি’ স্লোগানে পুরো এলাকা বারবার মুখর হয়ে ওঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়ার পথে শাহবাগ ও আশপাশের এলাকায় সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জনসমাগমের কারণে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!