1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাদির কবর জিয়ারতসহ শনিবার তারেক রহমানের একাধিক কর্মসূচি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হাদির কবর জিয়ারতসহ শনিবার তারেক রহমানের একাধিক কর্মসূচি

প্রতিনিধি

হাদির কবর জিয়ারতসহ শনিবার তারেক রহমানের একাধিক কর্মসূচি
দেশে ফিরে দুদিন ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) একাধিক কর্মসূচি রয়েছে তার। এর মধ্যে রয়েছে শহীদ ওসমান শরিফ হাদির কবর জিয়ারত।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুল ইসলামের কবরে পাশে শায়িত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিবসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাবেন।

এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

বিএনপির নেতারা বলছেন, এসব কর্মসূচির মাধ্যমে তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!