1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাদির অবস্থা অপরিবর্তিত, আপাতত পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হাদির অবস্থা অপরিবর্তিত, আপাতত পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলছে

প্রতিনিধি

হাদির অবস্থা অপরিবর্তিত, আপাতত পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা চলছে
গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলা বহুমুখী (মাল্টিডিসিপ্লিনারি) মেডিকেল বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না, পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসাই চলবে।

শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক বিষয়টি  নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে শনিবার সকালে মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বৈঠক করে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকের পর মেডিকেল বোর্ড জানায়, রোগীর অবস্থা বর্তমানে স্ট্যাটিক, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালানো হচ্ছে, নতুন কোনো সার্জিক্যাল হস্তক্ষেপ এখন করা হবে না।

চিকিৎসকরা আরও জানান, গুরুতর ব্রেন ইনজুরির কারণে রোগীর অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল। যেকোনো মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!