1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতিরঝিল এলাকায় লিফটের ফাঁক দিয়ে পড়ে শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাতিরঝিল এলাকায় লিফটের ফাঁক দিয়ে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর হাতিরঝিল থানার উলন এলাকায় চারতলার লিফটের ফাঁক দিয়ে পড়ে আয়ান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাহাঙ্গীর জানান, রামপুরার উলন এলাকার ২০০ নম্বর বাসার চারতলার লিফটের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে আহত হয় আয়ান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আয়ান শারীরিকভাবে প্রতিবন্ধী। ওই বাসায় নতুন করে লিফট লাগানোর জন্য কাজ চলছিল। বাসার দরজা খুলে শিশুটি একাই বাইরে বেরিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে এই ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!