1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতিরঝিলে ১৭ বছর বয়সী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাতিরঝিলে ১৭ বছর বয়সী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

 রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে সোনিয়া (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো

ঘটনা ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার বেপারী বাড়ির দুলাল ব্যাপারীর কন্যা। সে বর্তমানে হাতিরঝিলের চৌধুরী বাড়ির দ্বিতীয় তলায় ইকবাল হোসেনের বাড়িতে কাজ করছিল।

বাড়ির মালিকের মেয়ে নুসরাত জাহান নুবায়রা জানান, গত রাতে সোনিয়া শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিল। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে ৯৯৯-এ খবর দেন। এরপর হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনো বন্ধু জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সোনিয়া নিজের উপর অভিমান করে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়াও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!