1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতিরঝিলে বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর পরিবেশনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাতিরঝিলে বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর পরিবেশনা

প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে বিজিবির নিজস্ব অর্কেস্ট্রা ও ব্যান্ডদল সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান, দেশাত্মবোধক সংগীতের পাশাপাশি সমসাময়িক জনপ্রিয় গান ও সুর পরিবেশন করা হয়। সংগীতের প্রতিটি পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের আনন্দ এবং দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। এ সময় জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

হাতিরঝিলের মনোরম পরিবেশে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো দর্শকের সমাগম ঘটে। বিজিবি অর্কেস্ট্রা ও ব্যান্ডদলের নৈপূণ্যময় পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন। দর্শকদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিজিবি দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!