1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতিয়ায় মধ্যরাতে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

হাতিয়ায় মধ্যরাতে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মধ্যরাতে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়িতে আগুন দেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, সুজনের বাবা মো. বেলাল মিয়া ওই বাড়িতে বসবাস করতেন এবং কৃষি কাজ করতেন। তবে ঘটনার সময় তারা বয়ারচরে অন্য একটি বাড়িতে অবস্থান করায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। আগুনে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ও কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়াসিন আলী সুজন বলেন, হাতিয়ার প্রকল্প বাজার এলাকায় শাপলা কলিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়ে। আমি প্রকাশ্যে বলেছি, অভিযোগটি মিথ্যা। পরে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। এর জেরে সন্ত্রাসীরা আমার বাড়ির গেটে তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়।

তিনি দাবি করেন, একটি নবগঠিত সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় এখনো কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। আমাদের শান্ত হাতিয়াকে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল ব্রিজের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!