1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাতকড়া পরে বাবার জানাজায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হাতকড়া পরে বাবার জানাজায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

প্রতিনিধি

এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজবাড়ীর মো. ফজলুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ভবানিপুর ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া মো. ফজলুর রহমান রাজবাড়ী সদর উপজেলার ভবানিপুর এলাকার খালেক প্রামাণিকের ছেলে। ফজলুর রহমান ২০১৯ সালের জিআর ৫১/১৯ নম্বর মামলার (রাজবাড়ী সদর থানার নারী ও শিশু মামলা) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে আছেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে আসামি ফজলুর রহমানের বাবা খালেক প্রামাণিক ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে আসামি ফজলুর রহমানের ভাই মো. শামীম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক ঘণ্টার জন্য ফজলুর রহমানের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আসামি ফজলুর রহমান তার বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, বাবার জানাজায় অংশ নিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্যারের অনুমতিতে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজলুর রহমানের এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি মেলে। পুলিশি পাহারায় সে বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন। জানাজা ও দাফন শেষে পুনরায় সে কারাগারে চলে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!