1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাজারীবাগে বাসায় ঝুলছিল গৃহবধূর মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হাজারীবাগে বাসায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

প্রতিনিধি

হাজারীবাগে বাসায় ঝুলছিল গৃহবধূর মরদেহ
রাজধানীর হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকার একটি বাসা থেকে রত্না আক্তার (২৬) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিক্ষা উপবৃত্তি কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত নারীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দাঙ্গারপাড় গ্রামে। তিনি সামাদ মাতব্বরের মেয়ে। বর্তমানে হাজারীবাগের জাফরাবাদ ৩৩১ নম্বর বাসার চারতলা ভবনের নিচতলায় স্বামী শাহাদাতের সঙ্গে থাকতেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে জাফরাবাদ এলাকার একটি চারতলা বাসার নিচতলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আত্মীয়দের কাছ থেকে জানতে পেরেছি তিনি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!