1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাঁটতে পারেন না, চোখেও দেখেন কম তবুও ভোট দিতে এসেছেন উম্মুল ওয়ারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হাঁটতে পারেন না, চোখেও দেখেন কম তবুও ভোট দিতে এসেছেন উম্মুল ওয়ারা

প্রতিনিধি

শরীরের শক্তি ফুরিয়ে এসেছে। পা দুটো আর আগের মতো চলে না, চোখেও দেখেন ঝাপসা। তবুও গণতন্ত্রের ডাকে সাড়া দিতে থেমে থাকেননি ৮৫ বছর বয়সী উম্মুল ওয়ারা বেগম।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের নারী কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। কেন্দ্রটি ঢাকা-৮ নির্বাচনী আসনে অবস্থিত।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উম্মুল ওয়ারা বলেন, ‘এখন আর শরীরে কুলায় না। হাঁটতে পারি না বাবা। চোখেও দেখতে পাই না ঠিকমতো। কিন্তু এতদিন পর ভোট হচ্ছে তাই এলাম। অনেকদিন তো ভোট দেওয়া হয় না।’

একই কেন্দ্রে ভোট দিতে আসেন ৬০ বছর বয়সী হাবিবা বেগম। নাগরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি দেশের নাগরিক। এই অধিকারের জায়গা থেকে ভোট দিতে হবে আমাকে।’নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চসংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!