1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হরমুজ প্রণালি থেকে টোলের প্রথম অর্থ পেল ইরান, অবরোধ ইস্যুতে উত্তেজনা অব্যাহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হরমুজ প্রণালি থেকে টোলের প্রথম অর্থ পেল ইরান, অবরোধ ইস্যুতে উত্তেজনা অব্যাহত

প্রতিনিধি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি থেকে আরোপিত টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার হামিদরেজা হাজিবাবেই এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ-কে তিনি বলেন, হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

এদিকে, একই ইস্যুতে কড়া অবস্থান ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি জানিয়েছেন, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘালিবাফ মার্কিন অবরোধকে “চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কার্যকর যুদ্ধবিরতির জন্য নৌ-অবরোধ প্রত্যাহার এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাস অপরিহার্য।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, একতরফা অবরোধ ও চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা কঠিন হয়ে পড়বে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!