1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যা মামলায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হত্যা মামলায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রতিনিধি

একটি হত্যা মামলায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিউজ টিভি বাংলাকে নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

জানা যায়, ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন আদনান হোসেন অনু। সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, সবুজ হত্যার ঘটনাটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। সেই হত্যা মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও এজাহারনামীয় প্রধান আসামি আদনান হোসেন এতোদিন পলাতক ছিলেন। জেলায় ছাত্রদলের একটি সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুলাই রাতে ফরিদপুর জেলা সদরের বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই নিহত সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!