1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে

প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক মো. হাসানুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে যুক্ত হন মো. ফজলুর করিম (৫০)। দুপুরের দিকে মিছিলটি চকবাজার থানাধীন ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে এলে হঠাৎ অতর্কিত আক্রমণে মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার সহযোদ্ধারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় গত ২৬ অক্টোবর চকবাজার থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন মো. ফজলুর করিম।

গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!