1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হকিতে যুব বিশ্বকাপের হাতছানি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

হকিতে যুব বিশ্বকাপের হাতছানি

প্রতিনিধি

ওমানে জুনিয়র নারী ও পুরুষ হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট জুনিয়র বিশ্বকাপের বাছাইও বলা যায়। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। 

পুরুষ অ-২১ দলের কোচ হিসেবে রয়েছেন সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ। যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ ৬ দল (স্বাগতিক ভারত) খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশের বেশ সম্ভাবনা দেখছেন তিনি, ‘আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য গ্রুপে তৃতীয় হওয়া। গ্রুপে তৃতীয় হতে পারলে আমাদের বিশ্বকাপ খেলা সম্ভব হবে।’

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন, মালয়েশিয়া। পাকিস্তান ও মালয়েশিয়াকে টপ ফেভারিট ধরে বাংলাদেশের লক্ষ্য অন্য দুই দল, ‘চীন এখন উন্নতি করেছে এরপরও আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি। ওমানকে কিছু দিন আগেই হারানোর অভিজ্ঞতা রয়েছে।’

সিঙ্গাপুরে জুনিয়র এএইএফ কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলছে। অপরাজিত চ্যাম্পিয়ন দলের কোচকে সরিয়ে নতুন কোচ দিয়েছে হকি ফেডারেশন। এতে অবশ্য বাড়তি চাপ মনে করছেন না শুভ, ‘ছেলে দলের সব খেলোয়াড়ই বিকেএসপির। আমিও বিকেএসপির কোচ ফলে বোঝাপড়া ও সামর্থ্য বিশ্লেষণে কোনো সমস্যা হবে না।’

পুরুষ দলের মতো নারী দলেও বিকেএসপির কোচ দায়িত্বে। সাবেক জাতীয় খেলোয়াড় রাজু দলের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘প্রায় তিন মাস অনুশীলন হয়েছে। বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ হয়নি। মেয়েদের গ্রুপ থেকে ৫ টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আমরা চেষ্টা করব বিশ্বকাপে যোগ্যতা অর্জনের।’

বাংলাদেশ অ-২১ নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল। সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে তিনি বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা ও কয়েকটি ম্যাচের সেরা খেলোয়াড়। ওমানেও নিজের সেরাটা দিতে চান, ‘অবশ্যই নিজের সেরা পারফরম্যান্স করে দলকে জেতাতে চাই।’

বাংলাদেশ পুরুষ যুব দল ২৩ নভেম্বর ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। নারী দল যাবে ৩ ডিসেম্বর। আজ দুই দলই রাজধানীর ফ্যালকন হলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে ফটোসেশন করেছে। হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘শৃঙ্খলা বজায় রেখে সবাই সবার সেরা খেলাটা খেলবে দেশের জন্য। দেশবাসীর দোয়া তোমাদের সাথে রয়েছে।’

ফেডারেশন সভাপতি এই টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এডিএন টেলিকম সহ কয়েকটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন সহযোগিতার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!