1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্মৃতিসৌধে জাপার নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতাকর্মীদের হট্টগোল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্মৃতিসৌধে জাপার নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতাকর্মীদের হট্টগোল

প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত অবস্থায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পাটি সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানাতে আসলে এ হট্টগোলের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ও তার সংগঠনের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানাতে আসে। এসময় ফুল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। তখন জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করলে হট্টগোলের ঘটনা ঘটে।

এ ঘটনায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা এখনো জানি না কারা করেছে (হামলা)। তবে আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তর বিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় অপবিত্র কাজটি করতে পারে। আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম তখন কিছু ছেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে। তবে আমাদের নেতাকর্মীরা সেটিকে ভদ্রভাষায় প্রতিহত করেছে।

অপরদিকে অন্যদিকে জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব বলেন, সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এসময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার ওপর হামলা করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!