1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্মৃতিশক্তি ভালো রাখতে রোজ এক কাপ চা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্মৃতিশক্তি ভালো রাখতে রোজ এক কাপ চা

প্রতিনিধি

সকালে উঠে গরম চায়ে চুমুক না দিলে আপনার কি ঘুম ভাঙে না? অফিসে কাজের ফাঁকে মাঝে মাঝেই এক-দু’ কাপ চা চাই-ই-চাই। আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে কিছুক্ষণ চায়ের আড্ডা না হলে তো দিনটাই কেমন যেন খালি খালি লাগে। এই অভ্যাস যদি আপনার থাকে তাহলে যতই লোকে আপনাকে চা-খোর বলুক না কেন অভ্যাস কিন্তু ছাড়বেন না। গবেষকরা জানাচ্ছেন, প্রতিদিন অন্তত এক কাপ চা খেলেই ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ৫০ শতাংশ পর্যন্ত।

নিউট্রিশন, হেলথ অ্যান্ড এজিং জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জিনগত কারণেও মস্তিষ্কে টক্সিক ক্লাম্প তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ফেং লেই বলেন, আপনি ব্ল্যাক টি খান বা গ্রিন টি, এর মধ্যে থাকা কেচিন ও থিয়াফ্লাভিনের অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ মস্তিষ্কে প্রদাহ কমাতে সাহায্য করে। যা মস্তিষ্ককে ভাসকুলার ড্যামেজ ও নিউরোডিজেনারেশনের হাত থেকে রক্ষা করতে পারে। সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন অন্তত এক কাপ চা খেলেই বয়সকালে নিউরোকগনিটিভ ডিজঅর্ডারের ঝুঁকি অনেকটাই এড়িয়ে চলা যায়।

এই গবেষণার জন্য ৫৫ বছরের বেশি বয়সী ৯৭৫ জন অংশগ্রহণকারীর উপর ১২ বছর ধরে জীবনযাপন, শরীরচর্চা ও খাদ্যাভ্যাস পরীক্ষা করে দেখা হয়। প্রতি দু’বছর অন্তর তাদের কগনিটিভ ফাংশন পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল বলছে, দীর্ঘদিন ধরে চা খাওয়ার অভ্যাস শরীরে যে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট তৈরি করে তা কগনিটিভ ফাংশন উন্নত করতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!