1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির হত্যা : মূল শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির হত্যা : মূল শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির হত্যা : মূল শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি  বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের সঙ্গে নিয়ে অস্ত্র-গুলি উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে আসামিদের ঢাকায় আনা হবে বলে জানান তিনি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদে মধ্যে রয়েছেন অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ আরেক সহযোগী।

গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের রাজধানীর তেজগাঁও এলাকার হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয়ের বন্দুকধারীরা মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়।

এ ঘটনায় তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

পরে গুলিবিদ্ধ আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার অপারেশন হয়েছে বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!