1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাভাবিক চেহারায় ফিরেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

স্বাভাবিক চেহারায় ফিরেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল

প্রতিনিধি

পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের কর্মসূচিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার ঘটনায় গত চারদিন যাবত চলা কর্মবিরতি ও আন্দোলনের পর স্বাভাবিক চেহারায় ফিরেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতাল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সেবা চালু থাকার পাশাপাশি নিয়মিত অস্ত্রোপচারও হচ্ছে।

হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু জানান, আজ সকাল থেকে হাসপাতালের ছয়টি অপারেশন থিয়েটার এবং একটি ক্যাথ ল্যাবে ডাক্তাররা অস্ত্রোপচার শুরু করেছেন।

তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু আছে। কোথাও কোনো সমস্যা নেই। অন্তঃবিভাগ ও বহির্বিভাগের কার্যক্রম খোলা রয়েছে। কোনো কর্মবিরতি নেই এবং স্থগিত হওয়া নিয়মিত অস্ত্রোপচারগুলো এখন করা হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনার আলোকে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই কাজ করছেন বলে জানান ডা. হুমায়ুন কবির হিমু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ও বহিরাগতদের নিয়ে পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়। তবে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবাই কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!