1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স প্যারাড গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন ভবন একাদশ বনাম শহীদ আরআই এবিএম আব্দুল হালিম ভবন একাদশ।হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীর্ঘ ৯০ মিনিটের খেলায় শেষ অবদি শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন ভবন একাদশ ৩-২ গোলে শহীদ আরআই এবিএম আব্দুল হালিম ভবন একাদশকে হারিয়ে জয়লাভ করে।

খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমবার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার,কুমিল্লা সদর সার্কেল মো: কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএমসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!