ইপেপার / প্রিন্ট
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাকিস্তানের সরকার ও জনগণ তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। এছাড়া তারা বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে।
পাকিস্তান দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর করার ইচ্ছাও প্রকাশ করেছে।