1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাধীনতা দিবসে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

স্বাধীনতা দিবসে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্য নিয়েই দেশ স্বাধীন হয়েছিল। সেই আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে সম্পৃক্ত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

  • স্বাধীনতা দিবস উপলক্ষ্যে র‍্যালি
  • আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
  • মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
  • রচনা, কুইজ, বিতর্ক, বইপাঠ ও ক্রীড়া প্রতিযোগিতা
  • সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
  • বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতামূলক ক্যাম্পেইন

সংগঠনের পক্ষ থেকে দেশের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!