1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যাচ্ছেন ৬ শিক্ষার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যাচ্ছেন ৬ শিক্ষার্থী

প্রতিনিধি

সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যাচ্ছেন তেঁজগাও কলেজের ছয় শিক্ষার্থী। রোববার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের মধ্যস্ততায় সচিবালয়ের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন — কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান রাফি (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), সাইফুর রহমান (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), ফাজাল আহমেদ (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), আবু বক্কর সিদ্দিক শরীফ ইসলাম (উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ), মিলিহা বিনতে নাফিজ (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ) এবং আরিফুল আলম (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ)। এর আগে, সকাল ১০টা থেকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এসব শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুর ২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে আব্দুর রহমান রাফি বলেন, আমরা যদি তাদের (উপদেষ্টা) বক্তব্যে সন্তুষ্ট হই, তাহলে আর কোনো কর্মসূচি বা আন্দোলনে যাব না। তবে সন্তুষ্ট না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর তেজগাঁও থানা পুলিশের একটি গাড়িতে করে ছয় সদস্যের একটি শিক্ষার্থী প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!