ইপেপার / প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠক করতে আজ দুপুরে সচিবালয়ে আসবেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন শিমুল উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সামগ্রিক পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং জনগণের যাতায়াত প্রক্রিয়া সহজ করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।