1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন সাক্কু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন সাক্কু

প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন সাক্কু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনিরুল হক সাক্কুর প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাস্টার, অজিত গুহ কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম এবং যুবদল নেতা জুয়েল রানা।

মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছি। প্রকৃতপক্ষে আমি মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের জন্য কাজ করছি। শেষ পর্যন্ত মনিরুল হক চৌধুরীর ধানের শীষের জন্য কাজ করে যাব।

প্রসঙ্গত, ২০১২ সালে কুমিল্লা প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দলের সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করে বিএনপি। পরে ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও ২০২৪ সালে উপ-নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে পরাজিত হন সাক্কু। বহিষ্কার হওয়ার আগে সাক্কু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়কও ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!