1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান আতাকে হেনস্তাপূর্বক রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন ও সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা, মানিকগঞ্জের এসপিকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি জাতীয় সংসদীয় আসন-১৭০ মানিকগঞ্জ-৩ এর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘাড়ধাক্কা দিয়ে হেনস্তাপূর্বক রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে অবৈধভাবে বের করে দেওয়া হয়। এ ঘটনা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক কর্তৃক রিটার্নিং কর্মকর্তার অফিসে সংঘটিত হয়।

ঘটনাটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন এবং একই সঙ্গে ফৌজদারি অপরাধ। ঘটনার বিষয়ে প্রত্যক্ষভাবে অবগত থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। একজন আইনজীবী ও মানিকগঞ্জের একজন সচেতন ভোটার হিসেবে উল্লিখিত বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন ও সংক্ষুব্ধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শঙ্কিত।

নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!