1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্পেনকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান ড. ইউনূসের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্পেনকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান ড. ইউনূসের

প্রতিনিধি

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন যে, তার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে সংস্কার উদ্যোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে পারেন কিনা?

প্রধান উপদেষ্টা স্পেনের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে সংস্কার করার চেষ্টা করছে, তাতে দেশটির যেকোনো সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানাবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের জন্য সহযোগিতা, স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রগুলোকেও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, স্পেন আমাদের বিভিন্ন উপায়ে সমর্থন করতে পারে। তারা এখানে আরও বিনিয়োগ করতে পারে এবং আমাদের পোশাক পণ্যের আমদানি সম্প্রসারিত করতে পারে। এছাড়া, আমাদের উন্নয়ন খাতে স্পেনের কাছ থেকে কিছু সহায়তা পেলে সহায়ক হবে।

ড. ইউনূস উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি স্পেনে কাজ করছেন।

তিনি কারিগরি ও নন-টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই বাংলাদেশ থেকে আরও বেশি মজুরি উপার্জনকারী নিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত সিস্তিয়াগা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের একটি চিঠি হস্তান্তর করেন।

তিনি ২০২৫ জুন-জুলাইয়ে অনুষ্ঠাতব্য উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে স্পেন সফরের জন্য আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা স্পেনের রানি সোফিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। ড. ইউনূস স্পেনের রানিকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!