1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালালেন স্বামী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালালেন স্বামী

প্রতিনিধি

ফরিদপুরে স্বামীর হাতে লিপি বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হলে একপর্যায়ে স্বামী মো. শফিকুল ইসলাম ওরফে কালা (৬১) কোমরে থাকা ছুরি দিয়ে স্ত্রীর গলায় সজোরে আঘাত করে পালিয়ে যান। পরে লিপি বেগমকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে নিহত লিপি বেগমের স্বামী মো. শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার শফিকুল ইসলাম ও লিপি বেগম দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে স্বামী শফিকুল ইসলাম বাড়ি ছেড়ে চলে যান। বৃহস্পতিবার তিনি বাড়িতে ফিরে জামাকাপড় নিয়ে ঢাকায় চলে যাওয়ার কথা বলেন। এরপর তিনি রুমে ঢুকে স্ত্রী লিপি বেগমের গলায় ছুরি দিয়ে আঘাত করে কাপড়চোপড় নিয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী নিহতের নাতনি স্মৃতি আক্তার (১২) জানান, দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন। একপর্যায়ে দাদা একটি ছেলের নাম উল্লেখ করে দাদিকে জিজ্ঞেস করেন, ‘তোমার সঙ্গে তার কী সম্পর্ক?’ এ নিয়ে দাদা-দাদির মধ্যে ঝগড়া বাধে। পরে দাদা দাদিকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে বলেন। দাদি রাজি না হতেই দাদা কোমর থেকে ছুরি বের করে দাদির গলায় পোচ দেন। এ সময় আমার চিৎকারে লোকজন চলে আসে।

নিহতের ছেলে পনির ইসলাম (২৮) জানান, বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়, এরপর বাবা বাড়ি থেকে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সকালে বাবা বাড়িতে জামাকাপড় নিতে এসে মায়ের গলায় ছুরি মেরে পালিয়ে যান।

মরদেহের সুরতহাল প্রস্তুতকারী ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!