1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীকে হত্যা করলেন স্বামী, ছেলের ছুরিকাঘাতে মৃত্যু বাবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

স্ত্রীকে হত্যা করলেন স্বামী, ছেলের ছুরিকাঘাতে মৃত্যু বাবার

প্রতিনিধি

ঢাকার দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে স্ত্রী জয়গন বেগমকে (৪৭) কে ছুরিকাঘাত করেন আইয়ুব আলী হাওলাদার (৫২) নামে এক ব্যক্তি। খবর পেয়ে তার ছেলে সাগর ঘটনাস্থলে এসে একই ছুরি দিয়ে বাবাকে আঘাত করলে গুরুতর আহত হন আইয়ুব আলী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়গন বেগমকে মৃত ঘোষণা করেন এবং আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে পথেই মৃত্যু হয় তার। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আইয়ুব আলীর ২য় স্ত্রী জয়গণের সাথে পারিবারিক কলহ চলছিলো। বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিটনাশক খেয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এসময় ঘটনাস্থলে এসে তার ছেলে সাগর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবাকে একই ছুরি দিয়ে আঘাত করে আহত করেন বলে অভিযোগ করেন আইয়ুব আলীর স্বজনরা। এর দুই ঘণ্টা পর আইয়ুব আলীর মৃত্যু হয়। তবে নিহত জয়গনের স্বজনদের দাবি আউয়ুব আলী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দোহার থানা পুলিশ। দোহার থানার ওসি হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!