1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলার শিকড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যার পর স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬) আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা সদর উপজেলার কুশখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহত ফাতেমার বাবা নূর ইসলাম জানান, প্রায় ১৩-১৪ বছর আগে সম্রাটের সঙ্গে তার মেয়ে ফাতেমার বিয়ে হয়। অভাব-অনটনের কারণে বছরখানেক আগে ফাতেমা ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। তবে এ সিদ্ধান্তে সম্রাট অসন্তুষ্ট ছিলেন। রোববার সন্ধ্যায় ফাতেমা ছেলে-মেয়েদের রেখে স্বামীর বাড়িতে ফেরেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা ঘরে গিয়ে বিশ্রাম নেন। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় সন্ধ্যার দিকে সম্রাটের মা দরজা ভাঙলে ভেতরে সম্রাটকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ফাতেমাকে মৃত দেখতে পান। ধারণা করা হচ্ছে, ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যার পর সম্রাট আত্মহত্যা করেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!