1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিনিধি

মাগুরায় রাজনীতি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিকের (৪০) ওপর হামলা, বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি গ্রেপ্তার অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।

রুহুল মল্লিক মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের বাসিন্দা আলি রেজা মল্লিকের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহ সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার এজহারভুক্ত ৪নং আসামি রুহুল মল্লিক। শুক্রবার দুপুরে গোপনে তিনি পারনান্দুয়ালী এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী শাহানাজ খাতুনের সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেল আনুমানিক ৫টার দিকে আওয়ামী লীগবিরোধী একটি চিহ্নিত গোষ্ঠী বাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার সময় বাড়ি থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুহুল মল্লিককে আটক করার উদ্যোগ নেয়। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষুব্ধ লোকজন বাড়ির ভেতরে ঢুকে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রুহুল মল্লিকের স্ত্রী শাহনাজ পারভীন সাংবাদিকদের বলেন, আমার ছেলের অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার রাতে রুহুল ভাড়া বাসায় আসে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দরজা ও জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে মারধর শুরু করে। আমাকেও তারা পিটিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিক্ষুব্ধদের হাত থেকে উদ্ধার করে আহত অবস্থায় রুহুল মল্লিককে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!