1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী নিজেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী নিজেই

মো.তৌহিদ, নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর সন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জহিরুল ইসলাম নামে এক যুবক নিজেই। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর পতেঙ্গা থানাধীন, দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়া মাদরাসা গেট এলাকায়।

নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার (৩০)। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আব্দুল মান্নান ও নুর নাহারের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত জহিরুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায়। তবে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়ায় বসবাস করতেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, আর্থিক অনটনকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। শনিবার দুপুর দেড়টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলাম তাদের ছোট সন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এ’ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে,এবং আসামিকে থানা হাজতে আটক রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!