1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক

বরগুনার কলেজ রোডে স্ত্রী আসমা আক্তার পুতুলকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী আবুল কালাম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ রোডে এ ঘটনা ঘটে।

মুর্মূষু অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসমা ২০১৩ সাল থেকে পূর্বালী ব্যাংকে হেলপার পদে চাকরি করতেন। তাদের একটি ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, স্ত্রীর হাতের সোনার রুলি বিক্রি করেন স্বামী। স্ত্রী রুলি ফেরত চাইলে প্রায় সময় তাদের সংসারে মারামারি হতো।

আসমার খালাতো ভাই আল-আমীন বলেন, প্রায় শুনতাম তাদের পারিবারিক কোন্দল। আজও এমন খবর শুনে তাদের বাড়ি থেকে ছুটে আসে দেখি মাটিতে নিথর দেহ পড়ে আছে। পরে তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাই। আমার বোনের হত্যার বিচার চাই।

আসমার মেয়ে রাকা মনি বলেন, বাবা আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পারিয়ে দেন। লোকজন এসে আমাকে ঘুম থেকে উঠায়। এরপর দেখি আমার মায়ের দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে এলাকার লোকজন মাকে হাসপাতাল নিয়ে যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, রাত সাড়ে ৭টার দিকে আবুল কালাম নিজের হাতে স্ত্রীকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেন। তারপর ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় আসমাসহ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার আসল ঘটনা তদন্তের মাধ্যমে বের হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!