1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানোর অভিযোগ ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানোর অভিযোগ ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের

প্রতিনিধি

ইরানজুড়ে সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দিতে স্টারলিংকের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপতথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। রাষ্ট্রদূত বলেন, ইরানে সহিংস পরিস্থিতির সূচনা করেছে সশস্ত্র বিদ্রোহীরা, যারা প্রথমে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। পরবর্তীতে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পশ্চিমা শক্তিগুলো হস্তক্ষেপ করে এবং পুরো ঘটনাপ্রবাহ মার্কিন পরামর্শ ও কৌশলের মাধ্যমে পরিচালিত হয়েছে

জলিল রহিমি জাহনাবাদি আরও বলেন, ইরানজুড়ে স্টারলিংকের মতো উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি দাবি করেন, বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে পুঁজি করে তাদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, যার ফলশ্রুতিতে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটে।

তবে এ পর্যন্ত চলমান আন্দোলনে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, পরিস্থিতি এখনো পর্যালোচনাধীন এবং প্রকৃত তথ্য যাচাইয়ের কাজ চলছে।

রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পরিকল্পিতভাবে এই সহিংসতা উসকে দেওয়া হয়েছে এবং এতে আধুনিক প্রযুক্তির অপব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!