1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্টারমারের পদত্যাগের ইঙ্গিত দিলেন ট্রাম্প! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্টারমারের পদত্যাগের ইঙ্গিত দিলেন ট্রাম্প!

প্রতিনিধি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তীব্র রাজনৈতিক চাপের মুখে শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, স্টারমার অভিবাসন সংকট ও জ্বালানি নীতিতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে উত্তর সাগরের তেল সম্পদ ব্যবহারের বিষয়ে তার অবস্থানের সমালোচনা করেন তিনি।

ট্রাম্প লেখেন, “কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি। আমি তার মঙ্গল কামনা করি।”

এদিকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের সাম্প্রতিক নির্বাচনী জয়ের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলটির কয়েকজন এমপি ও মন্ত্রীও তার পদত্যাগের দাবি তুলেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কিয়ার স্টারমার বা তার কার্যালয় থেকে পদত্যাগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!