1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্কুলছাত্রী ধর্ষণ-নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

স্কুলছাত্রী ধর্ষণ-নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের

প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও গাজীপুরে সনাতনী নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “চট্টগ্রামের মীরসরাইয়ে বারৈয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীদের দ্বারা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। মামলা দায়েরের পর গতকাল ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রমাগত নারী হেনস্তা ও ধর্ষণের এই ভয়াবহ ঘটনা প্রমাণ করে যে, বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়।”

নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দেড় বছরে বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অন্তত ২৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৮৭ জনেরও অধিক নারী ধর্ষণের শিকার হয়েছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী কোরআন তালিম, দলীয় প্রোগ্রাম ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের হেনস্তা, গর্ভবতী নারীদের শারীরিকভাবে লাঞ্চনা এবং বিবস্ত্র করার মতো চরম অবমাননাকর হুমকি প্রদান করছে তারা।

এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি গাজীপুরে ছাত্রদল নেতা কর্তৃক এক নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনা প্রমাণ করে বিএনপি নারীবিদ্বেষী দলে পরিণত হয়েছে। নারীদের প্রতি তাদের এই পৈশাচিক আচরণ সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসাপেক্ষে মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রসমাজ, যুবসমাজ ও সচেতন জনতাকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!