1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি

নাটোরে বড়াইগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া  দোষী সাব্যস্ত না হওয়ায় এ মামলা থেকে আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বড়াইগ্রামের গড়মাটি এলাকার মৃত এবাদ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুল কাদের মিয়া জানান, ২০১৮ সালের ১২ নভেম্বর সকালে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রী প্রাইভেটে যাওয়ার সময় কৌশলে তাকে বড়াইগ্রামের একটি ডেকোরেটরের দোকানে ডেকে নেন আবুল কাশেম। ভিকটিম তখন প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে জানালে, তাকে হাত ধরে টেনে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন কাশেম। পরে ভিকটিম চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক মো. সামসুল ইসলাম ২০১৮ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন। আদেশে দোষী সাব্যস্ত না হওয়ায় এ মামলা থেকে আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে। জরিমানার টাকা ভিকটিম পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!