1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি ও কানাডা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সৌদি ও কানাডা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে

প্রতিনিধি

সৌদি আরব এবং কানাডা সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। সৌদি আরব বুধবার এ কথা জানায়। 
মানবাধিকার নিয়ে ২০১৮ সালের একটি বিরোধের পরে রিয়াদ অটোয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং বাণিজ্য স্থগিত করে।
কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার সিদ্ধান্তের ব্যাপারে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বছর ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরামের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সৌদি সরকার ২০১৮ সালে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল এবং অটোয়াতে তার নিজস্ব দূতকে প্রত্যাহার করেছিল। অটোয়া সৌদি জেলে আটক থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির জন্য জোরালো আহ্বান জানিয়ে সব ধরণের নতুন বাণিজ্য স্থগিত করে।
বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, দুই দেশ ‘নতুন রাষ্ট্রদূত নিয়োগ’ করবে। 
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, জেন-ফিলিপ লিন্টোকে সৌদি আরবে অটোয়ার নতুন দূত হিসেবে মনোনীত করা হয়েছে।
সৌদি আরব তার রাষ্ট্রদূত বাছাইয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি।  
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য উভয় পক্ষের আকাক্সক্ষার ভিত্তিতে এই সমঝোতা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!