1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌ‌দি, ওমান ও কাতারগামী কর্মীদের জন‌্য ভিসা যাচাই সেবা চালু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সৌ‌দি, ওমান ও কাতারগামী কর্মীদের জন‌্য ভিসা যাচাই সেবা চালু

প্রতিনিধি

সৌ‌দি, ওমান ও কাতারগামী কর্মীদের জন‌্য ভিসা যাচাই সেবা চালু
ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপ নিয়ে এল বিশেষ সুবিধা। এখন থেকে যাত্রার আগেই এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভিসা যাচাই করে নিতে পারবেন। ১৬৭৬৮ নাম্বারে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে।

রোববার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মা‌লিকাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্লাটফর্‌মটি। প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে।

যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।

স্বল্প সার্ভিস ফি দিয়ে সহজ ও দ্রুততার সঙ্গে এই যাচাই সেবা নেওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখছে ‘আমি প্রবাসী’।

সেবা চালুর বিষয়ে আমি প্রবাসীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে আমরা ভিসা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমাতে চাই। এতে প্রবাসীরা নিশ্চিন্তে বিদেশে যেতে পারবেন। আমাদের প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!