1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইরান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইরান

প্রতিনিধি

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী সৌদি আরবে একজন সিনিয়র কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার ইরানের সিনিয়র কূটনীতিক আলী রেজা এনায়েতিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে নিয়োগ দেয়ার কথা ঘোষণা করে।

কূটনীতিক আলী রেজা এনায়েতি এর আগে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।

চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই হওয়ার পর রাষ্ট্রদূত নিয়োগের এই পদক্ষেপ নিল তেহরান।

সৌদি আরব এবং ইরান দীর্ঘ আলোচনার পর গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুসারে- দুই মাসের মধ্যে দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ দেবে বলে কথা ছিল। ইরানের আগে সৌদি আরব তেহরানে তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বাকের আল-নিমরের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে তেহরানে উত্তেজিত কিছু নাগরিক সৌদি দূতাবাসে আগুন লাগায় এবং ভাংচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

তথ্য সূত্রঃ অনলাইন ডেক্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!