1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি আরবের বড় প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সৌদি আরবের বড় প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি

প্রতিনিধি

ফুটবলের মতো ক্রিকেটেও নিজ দেশের উন্নয়নে আদা জল খেয়ে মাঠে নেমেছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় উপমহাদেশ এবং আশপাশের দেশগুলো থেকে ক্রিকেটার নিয়ে নিজ দেশের নাগরিকত্ব দিয়ে খেলানোর চেষ্টা করতে চাইছে সৌদি আরব। সেই কারণে তাদের চিন্তায় ছিল বাংলাদেশও, কিন্তু ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে সম্মতি দেয়নি।

বিসিবি থেকে খেলোয়াড় এবং কোচ চেয়েছে সৌদি আরব। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তাতে রাজি হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি। ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য হাতে নিয়ে এগোচ্ছে সৌদি আরব।

সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকবাজকে বিসিবি প্রধান বলেছেন, ‘সৌদি আরব আমাকে ২ মাস আগে প্রস্তাব দিয়েছিল, তবে আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারই চেয়েছিল, সঙ্গে চেয়েছিল কোচ। কিন্তু আমি নিজ দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদের কোচ-প্লেয়ার দিতে পারি?’

আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরব জায়গা পাওয়ার লক্ষ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর দিকে তাকিয়ে আছে। বিশেষ করে সেসব দেশের ইমার্জিং বা উদীয়মান ক্রিকেটারদের চায় তারা। ওই কৌশলে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেট কাঠামো ও জাতীয় দল গড়েছে। একই পথে হাঁটার পরিকল্পনা সৌদির।

বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি অবস্থান তৈরির পাশাপাশি প্রভাব বিস্তারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে নেমেছে। সেলক্ষ্যে তারা এলআইভি গলফ, ফর্মুলা ওয়ানে বিনিয়োগ করেছে বড় অঙ্কে। এ ছাড়া দেশটির ক্লাব ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও করিম বেনজেমাদের রেকর্ড ট্রান্সফারে সাইনিং করার বিষয় তো বলাই বাহুল্য। এ ছাড়া ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার মধ্য দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া সৌদি। এবার আইসিসি ও এসিসির কৌশলগত সমর্থন নিয়ে ক্রিকেটে তাদের পদচারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!