1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোমবার খুলনায় ৮ দলীয় সমাবেশে যাচ্ছেন জামায়াত আমির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সোমবার খুলনায় ৮ দলীয় সমাবেশে যাচ্ছেন জামায়াত আমির

প্রতিনিধি

আগামীকাল সোমবার খুলনার শিববাড়ী বাবরি চত্বরে আন্দোলনরত ৮ দলীয় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে এ খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আটদলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন– বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান এবং বিডিপির আনোয়ারুল হক চাঁন। এ ছাড়া স্থানীয় নেতারাও বক্তব্য রাখবেন।

রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আগামীকাল দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। এ জন্য খুলনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশস্ত স্টেজ নির্মাণ করা হয়েছে। সোনাডাঙ্গা, ময়লাপোতা, ডাকবাংলাসহ বিস্তীর্ণ এলাকায় সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে। সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

সমাবেশে থাকবে তিন শতাধিক স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। বিশেষ করে স্কুলের বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির জন্য পৃথক পৃথক পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!