1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়

প্রতিনিধি

দেশের বাজারে সোনার দাম আরো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা হয়েছে।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২৭ জানুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ২৪৯ টাকা। সে সময় এক ভরি সোনার দাম হয় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর এখন আবারও দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

দাম বাড়ানোর ফলে ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৯৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৭ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!