1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোনার দামে ভরিপ্রতি ২,২১৬ টাকা কমলো, ২২ ক্যারেট এখন ২.৫৮ লাখ টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সোনার দামে ভরিপ্রতি ২,২১৬ টাকা কমলো, ২২ ক্যারেট এখন ২.৫৮ লাখ টাকা

প্রতিনিধি

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৬১ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।

নতুন সোনার দাম (প্রতি ভরি)

  • ২২ ক্যারেট: ২,৫৮,৮২৪ টাকা
  • ২১ ক্যারেট: ২,৪৭,০৪৪ টাকা
  • ১৮ ক্যারেট: ২,১১,৭৬০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৭৩,৩২৭ টাকা

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

  • ২২ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা
  • ২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী। বিশ্ববাজারে মূল্যসূচক ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৯৫৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৫ হাজার ৪০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে দেশেও রেকর্ড পরিমাণে সোনার দাম বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!