1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে ৩ দিন ধরে মাছ বাজার বন্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে ৩ দিন ধরে মাছ বাজার বন্ধ

প্রতিনিধি

সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে ৩ দিন ধরে মাছ বাজার বন্ধ
নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে তিন দিন ধরে মাছের বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্তের ব্যবসায়ী ও ক্রেতারা।

রোববার (১১ জানুয়ারি) রাতে শহরের মাছ বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। এর আগে বিকেলে চাঁদাবাজদের বিচারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও কয়েকজন ব্যক্তি মাছ বাজারের ব্যবসায়ীদের থেকে দৈনিক চাঁদা উত্তোলন করতেন। এতে বৃহস্পতিবার বিকেলে তারা চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা তাদের চাঁদা দিতে অসম্মতি জানায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে মাছ ব্যবসায়ীদের মারধর করেন। পরে ব্যবসায়ীরা সুষ্ঠু বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিন দিন ধরে মাছ বাজারের সব দোকান বন্ধ রেখেছে।

মাছ ব্যবসায়ী রহমত আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওয়াকার ও তার সাঙ্গপাঙ্গদের চাঁদা দিয়ে আসছি। কিন্তু এখন দেশের সবকিছু পরিবর্তন হয়েছে এজন্য আমরা আর চাঁদা দিতে চাই না। তাছাড়া আমাদের মাছ বিক্রি করে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে পরিবার চালানো কষ্টকর সেখানে তাদের চাঁদা দেব কিভাবে।

আরেক ব্যবসায়ী নওশাদ হোসেন পলু বলেন, আমরা তাদের চাঁদাবাজির প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করেন। আমরা সবাই সেটির প্রতিবাদে দোকান বন্ধ করে রেখেছি, থানায় অভিযোগ করেছি সুষ্ঠু বিচার না পেলে শহরের সব মাছ ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ থাকবে। আমরা আজকে বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছি, বিচার না পেলে আরও বড় আন্দোলন করবো।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলছে দ্রুত এটির সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!